বাগেরহাটের মুলঘর ইউনিয়নে নির্বাচন স্থগিত

ইউপি নির্বাচন-২০১৬বাগেরহাটের ফকিরহাট উপজেলার মুলঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার (চলতি দায়িত্ব) এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মুলঘর ইউনিয়নের একজন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র রির্টানিং কর্মকর্তার কাছ থেকে কিছু দুষ্কৃতিকারী ছিনিয়ে নিয়ে যায়। এ নিয়ে তিনি জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর অভিযোগ করেছিলেন। প্রাথমিক জেলা নির্বাচন কর্মকর্তা তদন্ত করে নির্বাচন কমিশনার বরাবর স্থগিতের সুপারিশ প্রেরণ করেছিলেন। এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন ওই ইউনিয়নের নির্বাচন স্থগিত করে।
মুলঘর ইউনিয়নে নির্বাচন স্থগিত হওয়ায় ২২ মার্চ বাগেরহাটের ৯ উপজেলার ৭৩ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
/এইচকে/