বিবৃতি আরও উল্লেখ করা হয়, বিদ্রোহী প্রার্থীদের পক্ষে যে সকল দলীয় নেতাকর্মী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করছেন তাদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাময়িকভাবে বহিষ্কৃত বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীরা হলেন:
দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের গাজী হাফিজুর রহমান ও দিঘলিয়া ইউনিয়নের হায়দার আলী;
কয়রা উপজেলার মহেশ্বরপুর ইউনিয়নের বিজয় কুমার সরদার, কয়রা ইউনিয়নে এস এম শফিকুল ইসলাম, বাগালী ইউনিয়নে আব্দুস সাত্তার পাড়, দক্ষিণ বেতকাশী ইউনিয়নে মিজানুর রহমান খোকা, উত্তর বেতকাশী ইউনিয়নে শেখ লুৎফর রহমান ও বাগালী ইউনিয়নে রেজাউল গাইন;
পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নে সরদার গোলাম মোস্তফা, লতা ইউনিয়নে চিত্তরঞ্জন মণ্ডল, দেলুটি ইউনিয়নে দীজেন্দ্রনাথ মণ্ডল ও গদাইপুর ইউনিয়নে শেখ সোহরাওয়ার্দি;
ডুমরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নে কাজী নুরুল ইসলাম, ডুমুরিয়া ইউনিয়নে আব্দুস সালাম মাঝি, খর্নিয়া ইউনিয়নে মেহেদী হাসান বিপ্লব, রুদাঘরা ইউনিয়নে গাজী তৌহিদুল ইসলাম, শোভনা ইউনিয়নে সুরঞ্জিত বৈদ্য, মাগুরখালী ইউনিয়নে কার্তিক চন্দ্র মণ্ডল, শরাফপুর ইউনিয়নে শেখ রবিউল ইসলাম রবি, সাহস ইউনিয়নে শেখ রিপন ও ভাণ্ডারপাড়া ইউনিয়নে শফিকুল ইসলাম লিটু, তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নে কামরুজ্জামান ওয়ালিছ, মধুপুর ইউনিয়নে কাজী কামাল হোসেন, সাচিয়াদাহ ইউনিয়নে উকিল উদ্দিন লস্কর, বারাসাত ইউনিয়নে তরিকুল ইসলাম মোল্লা ও আজগড়া ইউনিয়নে বাদশা মল্লিক;
বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নে ভগবতি গোলদার, বটিয়াঘাটা ইউনিয়নে মনোরঞ্জন মণ্ডল, গঙ্গারামপুর ইউনিয়নে রামপ্রসাদ রায় ও রনজিত রায়, ভাণ্ডারকোট ইউনিয়নে ইসমাইল হোসেন বাবু ও আমিরপুর ইউনিয়নে হুজ্জাত আলী;
ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নে মনিরুল ইসলাম সরদার;
দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নে সরজিত কুমার রায়, দাকোপ ইউনিয়নে সঞ্জয় কুমার ও কামারখোলা ইউনিয়নে সমরেশ রায়।
/এইচকে/