সড়কে প্রাণ গেলো ছাত্রদল কর্মীর

খুলনায় বালু ভর্তি ডাম্প ট্রাকের চাপায় তারেক রেজওয়ান নামে এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে রূপসা ব্রিজের নিচে আছিয়া সি ফুডের সামনে ঘটনাটি ঘটে। তিনি ছাত্রদল কর্মী বলে জানা গেছে।

লবণচরা থানার ওসি তৌহিদুজ্জামান বলেন, রূপসা ব্রিজের নিচ থেকে রেজওয়ান মোটরসাইকেল যোগে পুটিমারীর দিকে যাচ্ছিল। আছিয়া সি ফুডসের সামনে বালু ভর্তি ডাম্প ট্রাকের সঙ্গে ধাক্কা খায় ওই মোটরসাইকেল। এরপর মোটরসাইকেলটি ডাম্প ট্রাকের নিচে চলে যায় এবং আরোহী তারেক রেজওয়ান চাপা পড়ে নিহত হন।

তিনি আরও জানান, ড্রাইভার ট্রাক নিয়ে পালিয়ে যয়ে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।