পৌর নির্বাচন: ঝিনাইদহের কালীগঞ্জে ভোটগ্রহণ চলছে

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ।
এ পৌরসভার মোট ৩৭ হাজার ১০৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৬৩০ জন ও মহিলা ভোটার ১৮হাজার ৪৭৩ জন। এখানে ১৯টি ভোট কেন্দ্রে ১২০টি কক্ষে ভোটগ্রহণ করা হচ্ছে। কেন্দ্রগুলোর মধ্যে প্রতিটিই গুরুত্বপূর্ণ বলে জানা গেছে।
নির্বাচনে মেয়র পদে ৫ জন ও কাউন্সিলর পদে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ৬ জন ম্যাজিস্ট্রেট ছাড়াও র‌্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা সার্বক্ষনিক টহলে রয়েছে।
/এআর/