সাতক্ষীরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নছিমন চালক নিহত হয়েছেন। নিহতের নাম আলমগীর হোসেন। তিনি তালা উপজেলার তেলকুপি গ্রামের বাসিন্দা।
রবিবার দুপুরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের আহসাননগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার ওসি এমদাদুল হক শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, আলমগীর হোসেন নছিমনে করে সাতক্ষীরা শহরের দিকে আসছিলেন। পথে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের আহসাননগর এলাকায় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই আলমগীরের মৃত্যু হয়। পরে তার মৃতদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
/জেবি/