আহতরা হলেন, পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী গোলাম কিবরিয়া শেখ ও রওশন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র বিশেষ শাখার এডিসি শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, কেন্দ্রটির একটি কক্ষ দখলে নিয়ে অবৈধভাবে ব্যালট পেপারে সিল মারার সময় পুলিশ প্রতিরোধমূলক পদক্ষেপ নিলে সংঘর্ষ হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ ৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ অবস্থায় ভোট কেন্দ্রে আসা দখলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে সেখান থেকে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
কেন্দ্রের সহকারী পিজাইডিং অফিসার সেলিনা আক্তার বলেন, কিছু লোক তার কক্ষের মধ্যে এসে ব্যালট পেপার ও সিল নিয়ে প্রকাশ্যে সিল মারতে শুরু করলে তাদের বাধা দেওয়া হয়। এরপর পুলিশকে খবর দিলে তারা পদক্ষেপ গ্রহণ করে।
প্রিজাইডিং অফিসার এসএম ওয়াহিদুজ্জামান বলেন, ঘটনার পর থেকে কেন্দ্রটিতে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
/এআর/