মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই বোনের মৃত্যু

সড়ক দুর্ঘটনামাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই বোনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুই শিশু।
রবিবার দুপুর ১টার দিকে সদর উপজেলার জগদল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাগুরা থানার উপপরিদর্শক মিলন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার বর্ণনা দিয়ে উপপরিদর্শক স্থানীয়দের বরাত দিয়ে জানান, সদরের জগদল বাজার এলাকা থেকে দুই বোন মায়া বিশ্বাস (৬৭) ও দূর্গা বিশ্বাস(৬৫)ব্যাটারিচালিত ভ্যানে চড়ে বুনাগাতি এলাকায় যাচ্ছিলেন। এসময় বিপরীতি দিক থেকে আসা একটি ইটবাহী নসিমনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ সময় আহত হয় তাদের নাতি সনাতন বিশ্বাস (১২) ও অপর যাত্রী সাদ্দাম (১৫)।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এনএস/এএইচ/আপ-বিটি/