পৌরসভার অন্তর্ভুক্ত করার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

Jhenidah Humanchan Photo(01) 28.03.16 44

ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নের লাউদিয়া গ্রামকে ঝিনাইদহ পৌরসভার অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ফুসে উঠেছে গ্রামের সাধারণ মানুষ। এর প্রতিবাদে গ্রামবাসী সোমবার বেলা ১১টার দিকে ঝিনাইদহ শহরে বিক্ষোভ মিছিল  ও মানববন্ধন কর্মসূচি শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছে।

মানববনন্ধন কর্মসূচি শেষে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম টুকুলের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে গ্রামবাসীর পক্ষ থেকে দাবি করা হয়,ঝিনাইদহ সদর উপজেলার ১২৯ নং লাউদিয়া মৌজার ৮০ ভাগ মানুষ কৃষিজীবী। তারা মূলত কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। এই গ্রামকে পৌরসভার অন্তর্ভুক্ত করা হলে জমির খাজনা, ট্যাক্স ও বিভিন্ন সরকারি কর দিতে হবে। যা গ্রামের হতদরিদ্র মানুষের পক্ষে কোনও ভাবেই দেওয়া সম্ভব না।

বক্তারা আরও বলেন, লাউদিয়া গ্রামের অধিবাসীরা পৌরসভার বাসিন্দা হতে চায় না। তারপরও কোনও চক্রান্ত হলে তা প্রতিহত করার ঘোষণা দেয় গ্রামবাসী। সমাবেশ শেষে লাউদিয়া গ্রামের কয়েকশ’ মানুষ বিক্ষোভ মিছিলসহ ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়নের দফতরে স্মারকলিপি দেন।

/জেবি/