নাশকতা মামলায় খুলনায় বিএনপি নেতা গ্রেফতার

Khulna Pic 1 (29-03-16)খুলনা মহানগর বিএনপির সহ সভাপতি সাহারুজ্জামান মোর্তজাকে নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর পিকচার প্যালেস মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
খুলনা মহানগরীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত সাহারুজ্জামান মোর্তজার নামে নাশকতার অভিযোগে থানায় দুটি মামলা রয়েছে। এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিলের পর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মঙ্গলবার তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

/বিটি/