সদর উপজেলা ২১ ইউনিয়নের মধ্যে ১৪টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন লতিফপুর ইউনিয়নে ফকরুল ইসলাম, দূর্গাপুরে নাজিব আহম্মেদ নাজিব, বোড়াশীতে এম.এম মনির আহম্মেদ ননী, কাঠিতে মো. বাচ্চু শেখ, কাজুলিয়াতে মাখন লাল দাস, গোবরায় শফিকুর রহমান চৌধুরী টুটুল, শুকতাইলে মো. শহিদুল ইসলাম, হরিদাসপুরে মুন্সি মকিদুজ্জামান, করপাড়ায় অ্যঅডভোকেট সিকদার শাহ সুফিয়ান, বৌলতলীতে সুকান্ত বিশ্বাস, সাতপাড়ে সুজিৎ মণ্ডল, সাহাপুরে সুবোধ চন্দ্র হীরা, রঘুনাথপুরে শ্রীবাস বিশ্বাস, উলপুরে মো. কামরুল হাসান বাবুল মোল্লা।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা অপূর্ব কুমার বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।
এদিকে, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ১০টি ইউনিয়নে মধ্যে পিঞ্জুরী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু সাঈদ সিকদার বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
কোটালীপাড়া উপজেলা নির্বাচন অফিসার হাচান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
/বিটি/