খুলনার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহীর পুরস্কার পেলেন মানোয়ার


পুরস্কার নিচ্ছেন উপজেলার নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা

খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসারের পুরস্কার পেয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা। শুক্রবার সকালে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

জনসেবায় তথ্যপ্রযুক্তি ব্যবহার ও উদ্ভাবনে অবদান রাখায় মানোয়ার হোসেন মোল্লা এ পুরস্কার পান। খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে তার হাতে এই পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ।

বিভাগীয় কমিশনার মো. আব্দুস সামাদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মইনুদ্দীনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

/এমও/এএইচ/