যশোরে বিএনপি নেতা পৌর কাউন্সিলর গ্রেফতার

কাউন্সিলর জাকির হোসেনযশোরের নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের চাষী ক্লাবের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকায় এক নারীর জানাজায় শরিক হতে গিয়েছিলেন।
অভয়নগর থানার এসআই নাসিরউদ্দিন জানান, নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, ‘জাকির হোসেন ও তার লোকজনের কাছে অবৈধ অস্ত্র রয়েছে। আমরা তার লোকজনকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করছি।’
/বিটি/ এএইচ/