খুলনায় ক্লিনিকের জেনারেটরে পেচিয়ে বৃদ্ধার মৃত্যু

শতদল ক্লিনিকখুলনা মহানগরীর রূপসা স্ট্যান্ড রোডে শতদল ক্লিনিকের জেনারেটরে পেচিয়ে বাসন্তি বাড়ই (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি রূপসা স্ট্যান্ড রোড আদমপাড়া এলাকার গাবরিয়েল সরকারের স্ত্রী।
শুক্রবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনক আটক করে থানায় নিয়েছে।
জানা যায়, অসাবধানতাবসত ওই বৃদ্ধার শাড়ি ও মাথার চুল জেনারেটরের মেশিনে পেচিয়ে যায়। তারপর চুলসহ মাথার উপরের অংশ ছিড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খুলনা থানা পুলিশের উপ-পরিদর্শক সেলিমুজ্জামান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ওই ক্লিনিকের মালিক ফখরুদ্দিন আহমেদ, ডা. মালেক ও একজন ওয়ার্ড বয়কে টক করেছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে জেনারেটরটি জব্দ করা হয়েছে।
/এসএনএইচ/