সাতক্ষীরায় জেলা আ.লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

সাতক্ষীরা জেলাবাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়েছে।রবিবার দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় উক্ত কমিটির নাম ঘোষণা করেন।
নতুন কমিটির সহ-সভাপতি হয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকসহ ৯ জন, যুগ্ম সম্পাদক হয়েছেন অধ্যক্ষ আবু আহমেদসহ তিনজন, সাংগাঠনিক সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুসহ তিনজন, অন্যান্য সম্পাদক পদে ২০জন এবং সাধারণ সদস্য পদে ৩৪ জনসহ ৭১ সদস্য বিশিষ্ঠ কমিটির নাম ঘোষণা করা হয়।
এর আগে ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি সম্মেলনের মাধ্যামে জেলা আওয়ামী লীগের দুই সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হন জেলা পরিষদ প্রশাসক ও সাবেক এমপি মুনসুর আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন আলাহাজ নজরুল ইসলাম। দীর্ঘ এক বছর দুই মাস পর জেলা আওয়ামী লীগের এই নতুন কমিটি ঘোষণা করা হলো।
/এআর/