তবে এ সময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। উদ্ধারকৃত সুন্দরী কাঠের লগ ও ইঞ্জিনচালিত ট্রলারের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা বলে জানা গেছে।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে.কমান্ডার এসএম ফজলুল করিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড কচিখালী স্টেশনের একটি দল সকালে শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন জামতলা এলাকায় অভিযানে যায়। এসময় জামতলা সংলগ্ন খালে সুন্দরী কাঠের লগ বোঝাই একটি ইঞ্জিনচালিত ট্রলার থেকে ওই কাঠ আটক করা হয়।
তিনি আরও বলেন, কাঠসহ ট্রলারটি শরণখোলা রেঞ্জের কচিখালী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হবে।
/এআর/