বাগেরহাটে পেট্রোল পাচারের সময় ট্রাকসহ আটক ২

Bagerhat Photo (11.04.2016)22

বাগেরহাটের মোরেলগঞ্জে ডিজেলের ক্যাশমোমোতে পেট্রোল পাচারের অভিযোগে ড্রাইভার ও হেলপারসহ একটি পিকআপ আটক করেছে কোস্টগার্ড।  পিকআপে (ঢাকা মেট্রো-অ-১১-৩৮৬৭) ৩০টি ড্রামে ৬ হাজার লিটার চোরাই পেট্রোল ছিল। রবিবার দিবাগত রাত ৩টায় কোস্টগার্ড পশ্চিম জোনের মোরেলগঞ্জ কন্টিনজেন্টের একটি টহল টিম এটি আটক করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুদা এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, পিকআপ ড্রাইভার শিবচর উপজেলার ওবায়দুর রহমান (৫০) ও হেলপার মুন্সিগঞ্জের উত্তর মহাখালী গ্রামের রতন মোল্লা (৩০)।

আরো পড়তে পারেন:


মজার স্কুলসংশোধন কেন্দ্র ছেড়ে মজার ইশকুলে ফিরতে চায় শিশুরা

নির্বাহী কর্মকর্তা আরও বলেন, আটক ড্রাইভার এই পেট্রোল নিয়ে ঢাকা থেকে শরণখোলায় যাচ্ছিলো। তার সঙ্গে থাকা ক্যাশমেমোতে বাংলালিংক টাওয়ার রায়েন্দা’র নামে ৩০ ড্রাম ডিজেল লেখা ছিল। ড্রাইভারের কাছ থেকে পাওয়া ক্যাশমোমোটি দক্ষিণ যাত্রাবাড়ি এলাকার মো. মনির অ্যান্ড সন্সের।

ইউএনও বলেছেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/জেবি/