ভোমরা স্থলবন্দরে বিজিবির হয়রানির প্রতিবাদে ব্যবসায়ীদের কর্মবিরতি

 সাতক্ষিরা ভোমরা স্থলবন্দর

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে তল্লাসির নামে আমদানি রফতানি কাজে বিজিবি’র বাধা সৃষ্টির প্রতিবাদে ৩ ঘণ্টা কর্মবিরতি পালন করেছে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয়। গত রবিবার দুপুরে ভোমরা স্থলবন্দরে সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে চার দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।  
ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভোমরা স্থলবন্দরে তল্লাশি, ওজন ও পণ্য পরিক্ষার নামে ব্যবসায়ীদের হয়রানিসহ আমদানি রফতানি কাজে বিজিবি অহেতুক বাধা সৃষ্টি করছে। বিজিবির কর্মকাণ্ড বাংলাদেশ শুল্ক আইনের পরিপন্থি বলেও তিনি দাবি করেন।

আরও পড়তে পারেন:
পাহাড়ে পাহাড়ে বৈসাবির আমেজ

উল্লেখ্য, গত ৭ এপ্রিল বিজিবি ৬২৯ বস্তা ভারতীয় পান আটক করে। এই পানের বিপরীতে ব্যবসায়ীরা যথাযথ শুল্ক প্রদান করেছেন বলে জানান। বিজিবি পান আটকের পর থানায় জমা দিয়ে চার ব্যবসায়ী ও দুই কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে চোরাচালান ও শুল্ক ফাঁকির মামলা করে। ব্যবসায়ীরা ওই মামলা প্রত্যাহারের দাবি জানায়।

/জেবি/