নড়াইলে বিদ্রোহী প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে ভাঙচুর

Narail-01 (13,04,16)নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী টিপু সুলতানের (ঘোড়া প্রতীক) তুলারামপুর বাসস্ট্যান্ড এলাকায় নির্বাচনি কার্যালয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১০ দিকে এ ঘটনা ঘটে।
এদিকে, এ ঘটনায় বুধবার সকাল ৯টার দিকে তুলারামপুর বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন টিপু সুলতানের সমর্থকরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
টিপু সুলতান অভিযোগ করে বলেন, তার জনপ্রিয়তা দেখে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বুলবুল আহমেদের সমর্থকরা আমার নির্বাচনি প্রচার কেন্দ্রের ব্যানার ছিঁড়ে ফেলে এবং চেয়ার-টেবিল ভাঙচুর করেছে। এছাড়া বেনাহাটি এলাকায় আমার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। তবে, বুলবুল আহমেদের সমর্থকরা এ অভিযোগ অস্বীকার করেছেন।

আরও পড়তে পারেন: গাড়িতে পুলিশের রেকার লাগানোর ফাঁকে অপহৃত হন দৃক কর্মকর্তা!

/বিটি/