বৃহস্পতিবার সকালে বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে ওই যুবককে আটক করা হয়। তিনি শার্শা উপজেলার নাভারনের কাজীর বেড় গ্রামের আফসার আলীর ছেলে।
বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টের কমান্ডার সুবেদার আব্দুল হামিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোলগামী লোকাল বসে অভিযান চালিয়ে ওই যুবক ও তার কাছে থাকা ইয়াবা আটক করা হয়।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আব্দুল হামিদ।
/এসএনএইচ/