নড়াইলে ৮ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা ও অনুদান প্রদান

নড়াইলনড়াইলে আট শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা ও অনুদান দেওয়া হয়েছে।  শনিবার তুলারামপুরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান। তুলারামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সেলিম,অ্যাডভোকেট মকবুল হোসেন সিকদার প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২০ জুলাই সদর উপজেলার তুলারামপুর গ্রামের আতিয়ার রহমান তরফদার, রফিকুল ইসলাম তরফদার, মাহতাব উদ্দিন তরফদার, আব্দুর সালাম তরফদার, আলতাব হোসেন তরফদার, মকবুল হোসেন শিকদার, ফয়জার রহমান মোল্যা ও মোকাম মোল্যাকে পাকিস্তানি বাহিনী এদেশীয় রাজাকারদের সহযোগিতায় ধরে নিয়ে নির্যাতন চালিয়ে নড়াইল প্রেসক্লাব সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের (ওয়াপদা) মধ্যে মাটি খুঁড়ে জীবিত অবস্থায় মাটি চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করে।
/জেবি/
আপ: এইচকে