খুলনায় চাঞ্চল্যকর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যা মামলার অন্যতম অভিযুক্ত শেখ আসিফকে (২৮) গ্রেফতার করেছে এসআরবি-৬। এ নিয়ে এ মামলায় চার জন গ্রেফতার হলেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) এসআরবি ৬ এর অধিনায়ক লে কর্নেল নিস্তার আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি ও ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় খুলনা মহানগরীর হরিণটানা থানার চাঞ্চল্যকর আজমুল হত্যা মামলার অন্যতম আসামি শেখ আসিফ হোসেনকে (২৮) গ্রেফতার করা হয়।
তিনি জানান, তিনি খুলনার পাইকগাছা উপজেলার সনাতনকাঠির শেখ মিরাজের ছেলে। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামিকে কেএমপি, খুলনার হরিণটানা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।