সাতক্ষীরায় গ্রামীণ ব্যাংকে অগ্নিকাণ্ড

গ্রামীণ ব্যাংকগ্রামীণ ব্যাংক সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ব্যাংক ক্যাশিয়ারের গেস্টরুমের আসবাবপত্র পুড়ে গেছে।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, সোমবার রাত পৌনে ১টার দিকে গ্রামীণ ব্যাংকের দোতলায় ক্যাশিয়ারের গেস্ট রুমে আগুন জ্বলতে দেখে তারা সাতক্ষীরা দমকল বাহিনীকে খবর দেন। এসময় এলাকাবাসীও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এতে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

সাতক্ষীরা ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অচিন্ত্য কুমার জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত। তবে অগ্নিকাণ্ডে মারাত্মক কোন ক্ষয়ক্ষতি হয়নি।

আরও পড়তে পারেন: ঢাবিতে ছাত্রীকে যৌন হয়রানি করায় কর্মচারীর কারাদণ্ড

/এমও/