সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, চতুর্থ দফায় ঝিনাইদহ সদর উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। সীমানা জটিলতার কারণে সুরাট ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৩০ জন, সদস্য পদে ১৮৫ জন এবং নারী ইউপি সদস্য পদে ৫০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৭ মে ৮৫টি কেন্দ্রের মাধ্যমে ১ লাখ ২৩ হাজার ১৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে উপজেলা পর্যায়ের ৫ জন অফিসার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
আরও পড়তে পারেন: রাস্তার ধুলো নিয়ে সমালোচনায় খালেদা জিয়া ও বিএনপি নেতারা
/এমও/