নড়াইল সদরের ৭টি ইউপি’র ৪টিতেই মাঠে আ.লীগের বিদ্রোহী প্রার্থী

দল বহিষ্কার করেছে, কিন্তু সে ঘোষণা কাজে আসেনি। ইউপি নির্বাচনের ৩য় ধাপে নড়াইল সদর উপজেলার ৭টি ইউনিয়নের ৪টিতেই মাঠে রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী। আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠেয় এ নির্বাচনে এসব বিদ্রোহী প্রার্থীর সঙ্গে জেলা ও স্থানীয় আওয়ামী লীগের অনেকেরই যোগাযোগ রয়েছে। এ ৭টি ইউনিয়নের মধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে মাত্র একটি ইউনিয়নে। ফলে বিএনপি এ নির্বাচনে অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে ভোটারদের ধারণা।

নড়াইল

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় জেলা আওয়ামী লীগ ৫ প্রার্থীকে বহিষ্কার করেছে। তারা হলেন আউড়িয়া ইউনিয়নে মাসুদ সিকদার, শাহাবাদে দেলোয়ার হোসেন পান্না ও এমাদুল হক নান্নু, মুলিয়ায় পল্লব মজুমদার এবং তুলারামপুরে টিপু সুলতান।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৩য় ধাপে নড়াইল সদর উপজেলার সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও স্বতন্ত্রসহ ২৮জন প্রার্থী নির্বাচন করছেন। 

আউড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী পলাশ মোল্যা। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন মাসুদ সিকদার। বিএনপির প্রার্থী হয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান। এছাড়া জাতীয় পার্টির মোশারেফ ভুঁইয়া ও ইসলামী ঐক্যজোট থেকে মাহাবুবুর রহমান প্রার্থী হয়েছেন।

শাহাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী খশরুল আলম পলাশ। বিএনপির প্রার্থী নজরুল ইসলাম। আওয়ামী লীগের বিদ্রোহী হিসাবে দেলোয়ার হোসেন পান্না ও এমাদুল হক নান্নু এবং স্বতন্ত্র হিসাবে জিয়াউর রহমান প্রার্থী হয়েছেন।

ইউপি নির্বাচন ২০১৬মুলিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী রবীন্দ্রনাথ অধিকারী। আওয়ামী লীগের বিদ্রোহী  হিসেবে পল্লব মজুমদার ও ওয়ার্কার্স পার্টির সুবোধ বিশ্বাস নির্বাচন করছেন। এখানে বিএনপির কোনও প্রার্থী নেই।
তুলারামপুর  ইউনিয়নে আওয়ামী লীগের বুলবুল আহমেদ এবং বিএনপির আনিচুর রহমান নির্বাচন করছেন। আওয়ামী লীগের বিদ্রোহী হিসাবে টিপু সুলতান মাঠে রয়েছেন।
হবখালী ইউনিয়নে আওয়ামী লীগের রিয়াজুল ইসলাম চঞ্চল ও বিএনপির প্রার্থী রিয়াজুল ইসলাম টিংকু। এখানে বিএনপির বিদ্রোহী হিসেবে বাদশা মিয়া ও এম জাহিদুর রহমান মিলন নির্বাচন করছেন। ওয়ার্কার্স পার্টির প্রার্থী হয়েছেন এসএম আব্দুস সাত্তার।
সদরের চন্ডিবরপুর ইউনিয়নের আওয়ামী লীগের টিকিট পেয়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন আজিজুর রহমান ভূঁইয়া। বিএনপি’র প্রার্থী হিসেবে স.ম. জহুরুল কামাল ও ইসলামী আন্দোলন থেকে মো. মিজানুর রহমান মৃধা নির্বাচন করছেন।

মাইজপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন  মো. জিল্লুর রহমান। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম মাহবুব মোর্শেদ জাপল তার প্রধান প্রতিদ্বন্দ্বী। এখানে স্বতন্ত্র হিসাবে শহিদুর রহমান ও আসাদুজ্জামান বিশ্বাস নির্বাচন করছেন।

সদর উপজেলা নির্বাচন অফিসার এটিএম শামীম মাহমুদ জানান, সদর উপজেলার ৭টি ইউনিয়নে তৃতীয় ধাপের নির্বাচনের মধ্য দিয়ে নড়াইল জেলায় নির্বাচন শুরু হচ্ছে। ইউনিয়নগুলো হচ্ছে মাইজপাড়া, মুলিয়া, আউড়িয়া, শাহাবাদ, তুলারামপুর, চন্ডীবরপুর ও হবখালী। ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য (মেম্বর) পদে ৬৪ জন এবং সাধারণ সদস্য  (মেম্বর) পদে ২০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৩ এপ্রিল।

/টিএন/

 

আরও পড়তে পারেন:

মুয়াজ্জিন বেলাল হোসেন হত্যাকাণ্ডটাকা-পয়সার ভাগ ও ক্ষমতার দ্বন্দ্বেই মুয়াজ্জিনকে খুন