ঝিনাইদহে স্ত্রীকে নির্যাতনের মামলায় স্বামী গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবিঝিনাইদহে স্ত্রীকে ঘরে আটকে রেখে নির্যাতনের পর জোর করে তালাক নামায় সই করিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় স্বামী ওয়াশিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সদর উপজেলার ডাকবাংলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ডাকবাংলা বাজার এলাকার কলেজ পাড়ার ওয়াশিকুর রহমানের সঙ্গে দেড় বছর আগে বিয়ে হয় হরিণাকুন্ডু উপজেলার পোলতাডাঙ্গা গ্রামের লিটন বিশ্বাসের মেয়ে সোনিয়া খাতুনের। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল স্বামী ওয়াশিকুর।
সবশেষ ৮ এপ্রিল রাতে গৃহবধূ সোনিয়া ও তার পিতা-মাতাকে মারধর করে জোর করে তালাক নামায় সোনিয়ার সই করিয়ে নেয় ওয়াশিকুর ও তার পরিবার।

আরও পড়ুন: যাবজ্জীবনগাজীপুরে শাশুড়িকে হত্যার দায়ে জামাতাসহ ৪ জনের যাবজ্জীবন

এ ঘটনায় মঙ্গলবার রাতে সোনিয়া বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করলে বুধবার সকালে পুলিশ ওয়াশিকুরকে গ্রেফতার করে।

ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

/টিএন/

আপ: এইচকে