আগামী শনিবার (২৩ এপ্রিল) নড়াইল সদর উপজেলার ৭টি ইউনিয়নে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। নির্বাচনকে কেন্দ্র করে এখন চলছে শেষ মুহূর্তের নির্বাচনি প্রচার।
আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের চেয়ারম্যান প্রার্থীরা এবং সতন্ত্র প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। বসে নেই সংরক্ষিত নারী মেম্বার ও সাধারণ মেম্বারা প্রার্থীরা।
যেসব ইউনিয়নে নির্বাচন হবে সেগুলো হচ্ছে, মাইজপাড়া, মুলিয়া, আউড়িয়া, শাহাবাদ, তুলারামপুর, চণ্ডীবরপুর ও হবখালী।
আরও পড়তে পারেন:
জেলা নির্বাচন অফিসার শেখ আনোয়ার হোসেন জানান, তৃতীয় ধাপে নড়াইলের ৭টি ইউনিয়ন পরিষদে ২৮ জন চেয়ারম্যান পদে, ৬৪ জন নারী মেম্বার পদে এবং ২০১ জন সাধারণ মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীরা ৭ ইউনিয়নে ব্যাপক প্রচারাভিযান চালাচ্ছেন। প্রার্থীরা নিজেদের পক্ষে সমর্থন আদায়ের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন। হাট-বাজার, দোকানপাট সর্বত্র এখন প্রার্থীদের নিয়ে চলছে সাধারণ ভোটারদের মাঝে আলোচনা।
/এসটি/