খুলনায় রাস্তার পাশে পার্কিং করা বালু বহনকারী একটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত ভোর ৪টার দিকে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের রামনগর মোল্লাবাড়ির সামনে দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।
রূপসা থানার ওসি মাসুম খান বলেন, ট্রাকটির মালিক দুই ভাই। এদের মধ্যে ছোট ভাই ট্রাকটির চালক। তার সঙ্গে বালু ভরাটকারী শ্রমিকদের বাগবিতণ্ডা হয়। এর জেরে অন্ধকারে শ্রমিকরা ট্রাকটিতে আগুন দেয়।
তিনি আরও বলেন, সিসি ক্যামেরায় তাদের শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করা হবে।