শনিবার সকালে বেনাপোলের উত্তর দৌলতপুর সীমান্তে মাঠের মধ্য থেকে তাদের আটক করা হয়। তবে এ সময় কোনও দালালকে আটক করতে পারেনি বিজিবি।
আটকরা যশোর, খুলনা, নড়াইল, গোপালগঞ্জ, ফরিদপুর, পিরোজপুর ও বাগেরহাট জেলার বাসিন্দা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার সামসুল হক জানান, তাদের কাছে গোপন সংবাদ আসে অবৈধ পারাপারকারীরা বেনাপোলের দৌলতপুর সীমান্ত পথে বেশ কিছু নারী-পুরুষকে পার করে দেশে আনছে। এ সময় বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে দালালরা তাদের ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে শিশুসহ ৩৩ বাংলাদেশিকে আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অপূর্ব হাসান বলেন, আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে।
আরও পড়ুন:
/বিটি/