মঙ্গলবার সকালে বেনাপোলের সাদিপুর গ্রামের মেহগনি বাগান পোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা গ্রামের খগেন কীর্তনিয়ার ছেলে পরেশ কীর্তনিয়া (২৩), ঝিনাইদহ জেলার সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের খলিল বিশ্বাসের ছেলে রাসেল বিশ্বাস (২৬) ও একই জেলার সদর উপজেলার হামদো খন্দকার গ্রামের আব্দুল লতিফ খন্দকারের ছেলে অলিদ খন্দকার (২৫)।
এ বিষয়ে বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার নজরুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপার আইনে মামলা হয়েছে। পরে তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের মাধ্যমে যশোর আদালতে পাঠানো হয়।
আরও পড়ুন:
/এসএনএইচ/টিএন/আপ-এআর/