নিহত রাজু আহমেদ বাবু (৩৫) কালিগঞ্জ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের একটি অংশের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি উপজেলার কাকশিয়ালী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
আহতরা হলেন ওই শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাফিজুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম।
স্থানীয় সাধারণ শ্রমিকরা জানান, কালিগঞ্জ সড়ক বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন দীর্ঘদিন ধরে মোস্তাফিজুর রহমান ও রাজু আহমেদ গ্রুপের দখলে ছিল। মঙ্গলবার সকালে কামরুল ও আবু তাহের গ্রুপ দখলে নেয়। সন্ধ্যায় মোস্তাফিজুর রহমান ও রাজু আহমেদের নেতৃতে পাল্টা দখল করতে গেলে সংঘর্ষ বাধে। সংঘর্ষে রাজু আহমেদ ঘটনাস্থলে নিহত হন। আহত দুইজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরার কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর মনির হোসেন ঘটনার সত্যতা স্বীকার জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
আরও পড়ুন:
/বিটি/