খুলনায় হরিণের চামড়াসহ পাচারকারী আটক

আটকখুলনায় দুটি হরিণের চামড়াসহ মাকসুদুল আলম খোকন (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার বিকেলে খুলনা নগরীর র‌্যাব-৬ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।
র‌্যাব-৬ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সুরুজ মিয়া জানান, মঙ্গলবার সকালে খুলনার কয়রা উপজেলার জোড়শিং বাজারের শাকবাড়িয়া নদীর ঘাট থেকে তাকে আটক করা হয়।  লে. এএমএম জাহিদুল কবিরের নেতৃত্বে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালান। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চামড়া ফেলে খোকন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় র‌্যাব চামড়াসহ তাকে আটক করে।

আরও পড়তে পারেন:কওমি আলেম সরকারের সঙ্গে কওমি আলেমদের সৌহার্দ্য বাড়ছে

আটককৃত খোকন স্থানীয় জোড়শিং গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।  সে সুন্দরবন থেকে হরিণের চামড়া পাচার করছিলেন বলে জানিয়েছে র‌্যাব। পরে তাকে কয়রা থানায় হস্তান্তর করা হয়।
/এনএস/এমএনএইচ/