গৌরীপুরের সংসদ সদস্য মুজিবুর রহমানের ইন্তেকাল

মুজিবুর রহমান ফকির

হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির মারা গেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)।

সোমবার সকাল ৯টা ২০মিনিটের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে মারা যান।

মজিবুর রহমান ফকির গৌরীপুর উপজেলার আওয়ামী লীগ সভাপতি ছাড়াও ওই আসন থেকে তিনবার নির্বাচিত সংসদ সদস্য। রবিবার রাত ৯টার দিকে বাথরুমে পড়ে গিয়ে তিনি আঘাত পান। রাত ২টার দিকে মমেক হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

 

/এসটি/