রিটার্নিং অফিসার ফারুক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে সকালে রামদি ইউনিয়নের খালপাড়ার কোণাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট বাতিল করা হয়।
ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল বারি সিদ্দিক জানান, ভোট শুরুর ১৫ মিনিটের মধ্যেই আওয়ামী লীগের সমর্থকরা ব্যালট পেপারে প্রকাশ্যে সিল মারতে থাকে। এ ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হন। এ সময় আওয়ামী লীগের সমর্থকরা পাঁচটি ব্যালট বই ছিনিয়ে নেয়। এ ঘটনায় ওই কেন্দ্রের ভোট বাতিল করা হয়।
আরও পড়ুন:
কিশোরগঞ্জে প্রকাশ্যে ব্যালটে সিল, ভোট বাতিল
/বিটি/