কিশোরগঞ্জে আনন্দঘন পরিবেশে বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কিশোরগঞ্জে এক আনন্দঘন পরিবেশে বাংলা ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জ আইবিআইটি কলেজ মিলনায়তন ও এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, মিষ্টি বিতরণ ও অনুষ্ঠান শেষে শহরের প্রধান প্রধান সড়কে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালি।Kishoreganj,-Bangla-Tribune-Photo-1-(2)

এসময় অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ কবীর, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার সাইফুল হক মোল্লা, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাংবাদিক আল-আমিন, অশরাফ আলী, আইবিআইটি কলেজের কো-অর্ডিনেটর মাহবুবুর রহমান, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও আইবিআইটি কলেজের শিক্ষকবৃন্দ।

এসময় বক্তারা বলেন, খুব বেশি দিন নয়, বাংলা ট্রিবিউনের মাত্র দুই বছরের পথচলায় এরইমধ্যে এটি নিজেদের স্বকীয়তা, তথ্য সমৃদ্ধ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও ব্যতিক্রমি সংবাদ উপস্থাপনের জন্য পাঠকদের আস্থা ও ভালোবাসা অর্জনে সক্ষম হয়েছে। এসময় বাংলা ট্রিবিউনের ছাপা পত্রিকার বিশেষ সংখ্যা পেয়ে খুশি হন অতিথিরা।

তারা বলেন, বাংলা ট্রিবিউন সংবাদ পরিবেশন ছাড়াও দেশের অনেক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে মাঠ পর্যায়ে বিভিন্ন জরিপ চালিয়ে এর প্রকৃত অবস্থাটা তুলে আনছে। সেটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তথ্য প্রযুক্তির এই যুগে বাংলা ট্রিবিউন অনেক দূর এগিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস।

বর্ণাঢ্য র‌্যালিতে সাংবাদিক, শিক্ষক, কিশোরগঞ্জ আইবিআইটি কলেজের শিক্ষার্থী ও এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

/জেবি/আপ-এআর/