নিহতরা হলেন, মির্জা আজম কলেজের এইচএসসি শিক্ষার্থী আদারভিটা ইউনিয়নের গজারিয়া গ্রামের আব্দুস সালাম দফাদারের ছেলে মহর আলী (১৯) ও একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে পলিশা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র স্বপন(১৬)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে,গত সোমবার মোবাইলে গান শুনার কথা বলে কে বা কারা তাদের ডেকে নিয়ে যায়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। এ ঘটনায় গত বুধবার আব্দুস সালাম বাদী হয়ে ছেলে মোহর ও নাতী স্বপনের নিখোঁজের বিষয়ে মাদারগঞ্জ থানায় একটি জিডি করেন।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রামপদ মণ্ডল জানান, উদ্ধার হওয়া দুটি লাশই এসিডে দগ্ধ অবস্থায় এবং স্বপনের পা ভাঙ্গা ছিল।
উদ্ধার হওয়া লাশ দুটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: শুক্রবার নারায়ণগঞ্জে ভিন্ন নামে মাঠে নামছে হেফাজত
/এআর/