মামলায় অভিযোগ বলা হয়েছে, গত শুক্রবার উপজেলার সাতপোয়া ইউনিয়নের আদ্রা বাজার মোড়ে বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই তালুকদারের নির্বাচনি সভাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, হামলা, সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় অভিযুক্তরা হামলা চালিয়ে আ.লীগ কর্মীদের ৭ থেকে ৮টি মোটরসাইকেল ভাঙচুর করেন।
সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিল্লাল উদ্দিন মামলা দায়েরের বিষয়টি স্বীকার করেছেন।
আরও পড়ুন: ‘কাজে আসছে না’ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা
/এমও/