এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নিহতের ছেলে জহিরুল ইসলাম বাদী হয়ে নয়জনকে আসামি করে বারহাট্টা থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সকালে জমি নিয়ে বিরোধের ঘটনায় প্রতিপক্ষের হামলায় কৃষক শহীদ মিয়া (৬০) খুন হন। এ ঘটনায় শহীদ মিয়ার স্ত্রী জহুরা খাতুনসহ আহত হন আরও ছয়জন।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালেমুজ্জামান জানান, মামলার এজাহারভুক্ত নয় আসামির মধ্যে প্রধান আসামিসহ তিন আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ গ্রেফতার করেছে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন শহীদ মিয়া (৩২), স্বপন মিয়া (২৮) ও সোনা মিয়া (৩৫)। আসামিরা সবাই হত্যা মামলার প্রধান আসামি বলেও জানান তিনি।
আরও পড়ুন:
জমজমের পানি খেয়ে ওষুধের কাজ চালাচ্ছি: সেলিম ওসমান
/এমও/আপ-বিটি/