পূর্বধলা উপজেলার নির্বাচন অফিসার জিনাত আরা এসব তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন অফিসের তথ্য সূত্রে জানা যায়, ভোটের দিন ১০০ কেন্দ্রের প্রতিটিতে একজন করে প্রিজাইডিং কর্মকর্তা, ৫৫৮ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, ১ হাজার ১১৬ জন পোলিং কর্মকর্তা ও ৫ জন রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। ১০০ কেন্দ্রের ৫৫৮টি স্থায়ী ও আটটি অস্থায়ী বুথ থাকবে। উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৪ হাজার ৮৭৪ জন।
নির্বাচনে উপজেলার ১১টি ইউনিয়নে ১২জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১০৫ জন বিজিবি, ২৮ জন র্যাব থাকবে। এছাড়া প্রতি কেন্দ্রে ৫ জন করে পুলিশ ও ১৭ জন করে আনসার সদস্যসহ অতিরিক্ত পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকার কথা রয়েছে।
আরও পড়ুন:
লক্ষ্মীপুরে ১২ ইউপিতে নির্বাচন শনিবার, ৯৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ
/এনএস/এসটি/