এই ওয়ার্ডের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী একই নামের অপর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় একক প্রার্থী হিসেবে মোছা. ললিতা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বিজয়ী মোছা. ললিতা বেগম সুখিয়া ইউনিয়নের বাহরামখানপাড়া গ্রামের মো. আপেল মিয়ার স্ত্রী।
রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো. নাজমুল ইসলাম জানান, উপজেলার একমাত্র প্রার্থী হিসেবে মোছা. ললিতা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সুখিয়া ইউনিয়নের ১নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে মোছা. ললিতা বেগম নামের দুই নারী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
তাদের মধ্যে একজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় একক প্রার্থী হিসেবে মোছা. ললিতা বেগমকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
আগামী ৪ জুন সুখিয়া ইউনিয়নসহ পাকুন্দিয়া উপজেলার ৯টি ইউনিয়নে ৬ষ্ঠ দফার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: নড়াইলে নির্বাচনি সহিংসতায় আহত একজনের মৃত্যু
/এইচকে/