শুক্রবার রাতে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী মফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদনী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, তথ্যবিষয়ক সম্পাদক মেজবাউদ্দিন জুলফিকার, দপ্তর সম্পাদক গোলাম মোস্তুফা মিল্লাত ও সদস্য ইয়াসিন তালুকদার প্রমুখ।
সভা শেষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় ছাত্রলীগের কমিটি স্থগিত ও সফিকুল ইসলামকে সাময়িক বরখাস্তের বিষয়টি সাংবাদিকদের জানান।
তিনি আরও জানান, ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী হোসেন আলী, শিক্ষা ও মানববিষয়ক সম্পাদক আব্দুল লতিফ, সদস্য ওমর আল ফারুক, সদস্য রেজাউল করিম, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক মো. আলী আকবর, ৪নং ওয়ার্ড সভাপতি ইয়াকুব আলীকেও সমায়িকভাবে বহিস্কার করা হয়েছে।
/এএ/