মুক্তাগাছায় ট্রাকচাপায় তিন অটোরিকশা যাত্রী নিহত

ময়মনসিংহময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত ও দুজন আহত হয়েছেন। শুক্রবার (২৪ জুন) সকাল পৌনে ৮টায় উপজেলার চেঁচুয়াকুড়িপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের  ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল করিম দুর্ঘটনার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

ওসি জানান, সিএনজিচালিত একটি অটোরিকশা জামালপুর থেকে ময়মনসিংহ শহরের দিকে আসছিল। এসময় মুক্তাগাছা চেঁচুয়াকুড়িপাড়া এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও এক নারী রয়েছেন।

আরও পড়ুন- 

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ পরিবর্তন
ফতোয়া স্বয়ংসম্পূর্ণ হতে হবে: জুনায়েদ বাবুনগরী


/এনএস/এফএস/