মতিয়া চৌধুরী বলেন, জঙ্গি হামলা করে দেশে নিরীহ মানুষ খুন করা হচ্ছে। অন্ধকারের শক্তি দেশে আবার অন্ধকার ফিরিয়ে আনতে চায়। দেশটাকে তারা পেছনের দিকে নিয়ে যেতে চায়।
অন্ধকারের শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, শেখ হাসিনা অন্ধকার দূর করে আলো আনার চেষ্টা করছেন। এই আলোতে বর্তমান সরকার দেশটাকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে কাজ করছে। এসময় তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে অন্ধকারের শক্তিকে মোকাবিলা করার আহ্বানও জানান।
নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মো. মেহেদুল করিমসহ প্রমুখ।
/এমও/