জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি লক্ষাধিক মানুষ

একাধারে কয়েকদিনের অবিরাম বর্ষণ হওয়ায় জামালপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার পুরাতন ব্র‏হ্মপুত্র নদ ও যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।এতে জেলার বিভিন্ন অঞ্চলের প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি রয়েছে।jamalpur-flod-pic-2

রবিবার দুপুরে জামালপুরের পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী নবকুমার চৌধুরী জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় যমুনার পানি বাহাদুরাবাদঘাট পয়েন্টে ২৪ সে.মিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ৪৭ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ইতোমধ্যে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ৪টি যথাক্রমে উপজেলার পরিষদ চত্বরসহ বাহাদুরাবাদ, চুকাইবাড়ি, চিকাজানি ও চরআমখাওয়া ইউনিয়ন, ইসলামপুর উপজেলার ৮টি যথাক্রমে কুলকান্দী, বেলগাছা, চিনাডুলী, সাপধরী, নোয়ারপাড়া, ইসলামপুর সদর ও পৌরসভার আংশিক, মেলান্দহ উপজেলার ২টি যথাক্রমে মাহমুদপুর ও শ্যামপুর ইউনিয়ন, মাদারগঞ্জ উপজেলার ২টি যথাক্রমে বালিজুড়ি ও জোড়খালী ইউনিয়ন এবং সরিষাবাড়ি উপজেলার ২টি যথাক্রমে পিংনা ও আওনা ইউনিয়ন এই সর্বমোট ১৮টি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে লক্ষাধিক মানুষ ও হাজার হাজার গবাদি পশু পানিবন্দি হয়ে পড়েছে। দুর্গত প্রতিটি গ্রামে খাবার ও বিশুদ্ধ পানি পানির সঙ্কট দেখা দিয়েছে।Jamalpur-flood-pic-1

এদিকে গত শনিবার বিকালে ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নে বন্যা দুর্গত প্রায় দু’শ পরিবারের জেলা প্রশাসক মো.শাহাবুদ্দিন খান ও অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিনের উপস্থিতিতে শুকনো খাবার বিতরণ করা হয়।

আরও পড়ুন: আসামি জাহিদুল ডিএনএ পরীক্ষার জন্য ঢাকায়
/এআর/