গৌরীপুরের কারাগার ভবনটি ১১ বছর ধরে পরিত্যক্ত

ময়মনসিংহের গৌরীপুর থানা কারাগার ভবনটি দীর্ঘ ১১ বছর ধরে পরিত্যক্ত। কারাগারের জরাজীর্ণ ভবন দাঁড়িয়ে থাকলেও নেই কোনও বন্দি। কর্মকর্তা কর্মচারীও নেই বলে জানা গেছে। কারাগারটি পরিত্যক্ত অবস্থায় থাকায় দখল হয়ে যাচ্ছে এর খালি জায়গা। সেখানে চলছে নানা অপকর্ম। এক সময় ময়মনসিংহ উত্তর জেলার ৫টি উপজেলা আদালতের আসামি এই কারাগারে রাখা হতো।mymensingh-photo-(gouripure-Karagar)1

জানা যায়, এরশাদ সরকারের শাসনামলে থানাটি প্রতিষ্ঠিত হয়। ১৯৮৭ সালে উপজেলা পরিষদ গঠনকালে উত্তর জেলা ময়মনসিংহের ৫টি উপজেলার সমন্বয়ে একমাত্র উপ-কারাগার হিসেবে গৌরীপুর পৌর শহরের গোলকপুরে ১ একর ৯০ শতক জমির ওপর ৪০ লাখ টাকা ব্যয়ে থানা কারাগারটি নির্মাণ করা হয়। এতে ছিল ১টি মহিলা ও ১টি পুরুষ ওয়ার্ড। কারাগারের অফিস সহকারীর আবাসন ও কারারক্ষীদের জন্য ২টি আবাসিক বাসস্থানও নির্মাণ করা হয়। ৮ জন কারারক্ষীর জন্য রয়েছে ১টি ডরমেটরি ভবন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কারাগারের জেলার হিসেবে দায়িত্ব পালন করতেন। দীর্ঘদিন নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে থাকলেও পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে থানা কারাগারটি ২০০৫ সালে উপজেলা সমাজসেবা অধিদফতরের অধীনে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ বাতিল হওয়ায় থানা কারাগারটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।

উপজেলা সমাজেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. এহছানুল হক বলেন, সরকার কারাগারের জমিতে ফায়ার সার্ভিসের অফিস নির্মাণের পরিকল্পনা করছে।

আরও পড়ুন: খুনিদের সঙ্গে নয়, ঐক্য হবে জনগণের সঙ্গে: মোহাম্মদ নাসিম

/এসএনএইচ/টিএন/আপ-এআর/