জামালপুরের বন্যার পানিতে ডুবে ২ নারীর মৃত্যু

জামালপুরে বন্যার পানিতে ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে। রবিবার বিকালে ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নে বন্যার পানির প্রবল স্রোতে ডুবে তাদের মৃত্যু হয়।

জামালপুরে বন্যাইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের চেয়ারম্যান সুরুজ আলী মাস্টার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বন্যার পানিতে ডুবে চিনারচর আকন্দ পাড়ার উজ্জল মণ্ডলের স্ত্রী মরিয়ম বেগম (৬০) এবং একই ইউনিয়নের বেনুয়ারচর নতুনপাড়ার বাসিন্দা মারফত আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৫৫) মারা গেছেন।

/এমও/