জামালপুরে বন্যার পানিতে ডুবে খায়রুল ইসলাম সিফাত (৩) নামে এক শিশু মারা গেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় মেলান্দহ উপজেলার কাঙালকুর্শা গ্রামের এ ঘটনা ঘটে। মৃত সিফাত কাঙালকুর্শা গ্রামের কাজল মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায়, ঘটনার সময় সিফাতের মা পাশের বাড়ির পিছনে লাকড়ি আনতে যায়। এ অবস্থায় শিশুপুত্র সিফাত বন্যার পানিতে পড়ে যায়। সেখান থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল কালাম আজাদ তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: রাবি শিক্ষককে অস্ত্র দেখিয়ে ছিনতাই
/এমও/