র্যাবের সাথে বন্ধুকযুদ্ধে নিহত জঙ্গি শফিউল ওরফে ডন ও আবু মুকাতিলের লাশের সুরতহাল প্রতিবেদন হাতে আসার পর, লাশ দুটি মর্গে পাঠানো হবে সংশ্লিষ্ট চিকিৎসক জানিয়েছেন।
বর্তমানে লাশ দুটি নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে রাখা হয়েছে। নান্দাইল মডেল থানা পুলিশ সদস্যরা লাশের পাহারায় রয়েছেন। শুক্রবার সকাল ৯ টার দিকে দুই জঙ্গির লাশের সুরতহাল করা হয়েছে।
জানা যায়, ঈদের দিন শোলাকিয়ায় পুলিশের গুলিতে আহত জঙ্গি শফিউলকে ময়মনসিংহে চিকিৎসা শেষে কিশোরগঞ্জ ফিরিয়ে আনার সময় নান্দাইলে আগে থেকে অবস্থান নেওয়া সন্ত্রাসীরা র্যাবের গাড়িবহরে হামলা চালায়।
এ সময় র্যাব পাল্টা গুলিবর্ষণ করলে আবু মুকাতিল নামে এক হামলাকারী গুরুতর আহত হয় এবং বাকিরা পালিয়ে যায়। অন্যদিকে হামলার সময় র্যাবের মাইক্রোবাসে থাকা জঙ্গি শফিউল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। আহত শফিউল ও আবু মুকাতিলকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
/এইচকে/
আরও পড়ুন: জঙ্গি ছিনিয়ে নেওয়ার চেষ্টা: র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২