নেত্রকোনায় মাদ্রাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

নেত্রকোনানেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় মো. জাকারিয়া খান পাঠান (১৬) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তার পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

মো. জাকারিয়া খান পাঠান বারহাট্টা উপজেলার সাহ্তা ইউনিয়নের ডেমুড়া গ্রামের মো. ইব্রাহীম খান পাঠানের ছেলে।

নিখোঁজ জাকারিয়ার বাবা মো. ইব্রাহীম খান পাঠান জানান, তার ছেলে জাকারিয়া মোহনগঞ্জ সাওতুল কোরআন ইন্টারন্যাশনাল হেফ্জ মাদ্রাসায় লেখাপড়া করে। কয়েক দিন ছুটি কাটিয়ে গত ২৫ জুলাই বিকেল ৪টার দিকে বাড়ি থেকে মোহনগঞ্জ মাদ্রাসার উদ্দেশে রওয়ানা দেয়। এরপর থেকে তার আর কোনও খোঁজ পাচ্ছেন না তারা।

তিনি জানান, তারা মাদ্রাসাসহ বিভিন্ন জায়গায় জাকারিয়াকে খোঁজাখুঁজি করেন। অবশেষে ৬ আগস্ট বারহাট্টা থানায় একটি জিডি করা হয়েছে (নম্বর ১৯৮)।

এ বিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান বলেন, নিখোঁজ মাদ্রাসার ছাত্র জাকারিয়াকে উদ্ধারে বিভিন্ন স্থানে বার্তা পাঠানো হয়েছে।

/এবি/

 আরও পড়ুন

বাগমারায় ‘বন্দুকযুদ্ধে’ নিহতের পরিচয় মেলেনি, ২টি মামলা

পুলিশের ‘আতঙ্কে’ এখনও ঘরছাড়া নারায়ণগঞ্জের রাইজদিয়াবাসী