জানা গেছে, পিংনা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোতাহের হোসেন জয় গত ১৩ জুলাই পিংনা ইউনিয়নের ফুলদহপাড়া এলাকার রাস্তার দুই পাশ থেকে সরকারি ৯টি মেহগনি গাছ কেটে নিয়ে যান।
এ ঘটনায় গোপালপুর এলাকার বাসিন্দা নূরুল ইসলাম বাদী হয়ে গত ২ আগস্ট জামালপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। পরে সোমবার আদালতে হাজির হয়ে মোতাহের হোসেন জয় জামিন আবেদন করলে বিচারক আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আরও পড়ুন: সেতুমন্ত্রীর ভাইকে হত্যার হুমকি
/এমও/