বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পুলিশের ত্রাণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে শেরপুর জেলা পুলিশ। শুক্রবার সকালে শেরপুর সদর উপজেলার চর পক্ষীমারি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ জনের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পুলিশের ত্রাণউপজেলার কুলুরচর সংলগ্ন ব্রহ্মপুত্র নদের ব্রিজ পাড়ে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন সিকদার। এছাড়া এএসপি (সার্কেল) লাবণী খন্দকার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম, পুলিশ লাইন একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের অধ্যক্ষ ড. জাকির হোসাইনসহ জেলা পুলিশের বিভিন্নস্তরের কর্মকর্তা।

জেলা পুলিশ সদস্য এবং পুলিশ লাইন একাডেমির শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যক্তিগত অনুদানের এ ত্রাণসামগ্রীর প্রতি প্যাকেটে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু ও ২ কেজি চিড়া, ১ কেজি মশুর ডাল, ১ কেজি গুড় ও ১০ প্যাকেট খাবার স্যালাইন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় হানিফ পরিবহনে ডাকাতি, চালকসহ আহত ৬ 

/এমও/